নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নিবার্চন ২০২৪—এ সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয়

2024-02-04T19:56:54+00:00
2024-02-04T19:56:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৫৭)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নিবার্চন ২০২৪—এ সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসলাম বেগ  নিবার্চিত হয়েছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কাযার্লয়ে এই নিবার্চন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ১ টায় প্রধান নিবার্চন কমিশনার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ফলাফল ঘোষণা করেন। 

মোট পাঁচটি (০৫) পদে অনুষ্ঠিত হওয়া এই নিবার্চনে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবন নিবার্চিত হয়েছেন। 

নিবার্চন চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নিবার্চন পর্যবেক্ষনে আসেন। 

উল্লেখ্য, নিবার্চনে সহকারী নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুল।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy