বইমেলা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

এবারের বইমেলা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছুটির দিন এবং অন্যান্য দিন সন্ধ্যায় মেলায় বিপুলসংখ্যক মানুষের

2024-02-10T18:14:33+00:00
2024-02-10T18:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বইমেলা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৯০)
X

এবারের বইমেলা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছুটির দিন এবং অন্যান্য দিন সন্ধ্যায় মেলায় বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটছে। এতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এ জন্য রাজধানীবাসীকে ওই সময় শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিহার করে বিকল্প ট্রাফিক রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে ঃ

১. যেসব যানবাহন ব্যবহারকারী ভিআইপি রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান, তারা বিকল্প রোড হিসেবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (সাতরাস্তা-মগবাজার-কাকরাইল মসজিদ) ব্যবহার করতে পারবেন।

২. যেসব যানবাহন ব্যবহারকারী মিরপুর রোড-এলিফ্যান্ট রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান, তারা মিরপুর রোডে নিউমার্কেট-আজিমপুর-পলাশী-চানখারপুল এলাকা ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।
 
৩. যেসব যানবাহন ব্যবহারকারী পুরানো হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর হয়ে নীলক্ষেত-নিউমার্কেট, আজিমপুর অথবা এলিফ্যান্ট রোডের দিকে যেতে চান তারা সরকারি কর্মচারী হাসপাতাল-নিমতলী-শহীদুল্লাহ হল ক্রসিং- শহীদ মিনার-পলাশী হয়ে যেতে পারবেন।
 
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া যানবাহন পার্কিং নিরুৎসাহিত করা হচ্ছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-রমনা বিভাগ অমর একুশে বইমেলা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy