ফিলিপাইনের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও

2024-02-11T11:42:25+00:00
2024-02-11T11:42:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ২০৩)
X

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছেন। যদিও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। তবে তা ক্ষীণ হয়ে আসছে। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত মঙ্গলবার রাতে দাভাও দে ওরো প্রদেশের ম্যাকো শহরের খনিসমৃদ্ধ একটি গ্রামে এই ভূমিধস আঘাত হানে। একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধসে চাপা পড়ে।

দেশটির সরকারি কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি জানান, ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আগে ছিল ২৮। এ ঘটনায় মোট ৭৭ জন নিখোঁজ রয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। 

ম্যাকাপিলি আরও বলেন, ভূমিধসের পর ৩০০-এর বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা ও পুনরায় ভূমিধসের আশঙ্কায় অভিযান ভেস্তে যায়। তবে রবিবার আবার উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এখনও কেউ জীবিত আছে কি না, জানতে চাইলে অ্যাডওয়ার্ড বলেন, এখনও যদি কেউ বেঁচে থাকে, সেটা হবে অলৌকিক ঘটনা। তারপরও উদ্ধার অভিযান চলমান থাকবে।

উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যদিও এটি এখন কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে হওয়া বৃষ্টি দাভাও দে ওরোয় বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত শুক্রবার এএফপি জানিয়েছে, উদ্ধারকাজে ভারী সরঞ্জাম ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। তবে যেখানেই সম্ভাবনা দেখছেন, সেখানে তারা খালি হাত ও শাবল ব্যবহার করছেন। জীবিতদের উদ্ধারকাজে স্নিফার কুকুরও ব্যবহার করা হচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy