পাকিস্তানকে ‘রোগমুক্ত’ করতে ইমরানের হাতে ক্ষমতা দিন: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-কে পরাজয় মেনে নিয়ে ইমরান খানকে দেশ পরিচালনার করতে দেওয়ার আহ্বান জানিয়েছে

2024-02-14T12:36:31+00:00
2024-02-14T12:36:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানকে ‘রোগমুক্ত’ করতে ইমরানের হাতে ক্ষমতা দিন: পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৯১)
X

নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-কে পরাজয় মেনে নিয়ে ইমরান খানকে দেশ পরিচালনার করতে দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা একটি পোস্টে এই কথা বলেছে দলটি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

পিটিআই বলেছে, পিএমএল-এন-এর জন্য সর্বোত্তম বিকল্প ‘আন্তরিকভাবে পরাজয় মেনে নেওয়া’ এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘দেশ গড়ার এবং পরিচালনার’ সুযোগ দেওয়া।

ভুল খবর বা অপপ্রচার নিয়ে এক্সে পিটিআইয়ের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা ওই স্ট্যাটাসে জিজ্ঞাসা করা হয়েছে, ‘পিএমএল-এন এর কেউ কি ব্যাখ্যা করতে পারেন পিএমএল-এন কীভাবে মাত্র ১৭টি আসন জিতেছে। আর খবরের কাগজের শিরোনামগুলোতে নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তাদের অভিমত কী?’

পোস্টটিতে পিটিআই পাকিস্তানি একাধিক খবরের কাগজের শিরোনামের ছবি সংযুক্ত করে দিয়েছে। সেগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের নাম লেখা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজ শরীফের নাম ঘোষণা করেছে পিএমএল-এন।

মঙ্গলবার মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছিলেন, নওয়াজ শরীফ তার ছোট ভাই এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফকে দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য মনোনীত করেছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy