মাহাথির মোহাম্মদ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। মাহাথিরকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে

2024-02-14T12:40:46+00:00
2024-02-14T12:40:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাহাথির মোহাম্মদ হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪০ পিএম   (ভিজিট : ১৪২)
X

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। মাহাথিরকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার মাহাথিরের একজন মুখপাত্র বিবৃতিতে জানান, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের ইনফেকশন তা প্রকাশ করা হয়নি। খবর সিনহুয়ার।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুবার হৃদরোগে আক্রান্ত হন এই নেতা। তাকে ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার বাইপাস সার্জারিও রয়েছে। 

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy