জীবন ঝুঁকিতে ইমরানের স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি জীবন ঝুঁকিতে রয়েছেন

2024-02-17T13:05:44+00:00
2024-02-17T13:05:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জীবন ঝুঁকিতে ইমরানের স্ত্রী বুশরা বিবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি জীবন ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন বুশরা বিবির ছোট বোন মরিয়ম রিয়াজ ওয়াত্তু।

ওয়াত্তুর অভিযোগ, গৃহবন্দি বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো চিকিৎসককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে কারা কর্তৃপক্ষের দেওয়া খাবারে বিষাক্ত কিছু ছিলো বলেও সন্দেহ করছেন তিনি।

আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের সঙ্গে বুশরা বিবিও ১৪ বছর করাবাসের সাজা পেয়েছেন। রাজধানী ইসলামাবাদের আবাসিক এলাকা বানি গালায় নিজেদের বাসভবনে গৃহবন্দি অবস্থায় আছেন তিনি।

মরিয়ম রিয়াজ ওয়াত্তু বর্তমানে দুবাইয়ে শিক্ষাবিদ হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি জানান, কয়েক দিন আগে বুশরার প্রথম পক্ষের মেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 

সে (বুশরার মেয়ে) আমাকে জানিয়েছে যে, ৬ দিন আগে কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার খাওয়ার পর গলা এবং পাকস্থলিতে ব্যাপক জ্বালাপোড়া অনুভব করছেন বুশরা। তারপর থেকে কিছুই খেতে পারছেন না তিনি, ফলে শারীরিকভাবে খুবই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy