মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।আনুমানিক ৪০ বছর বয়সী

2024-02-17T13:59:08+00:00
2024-02-17T13:59:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৯ পিএম   (ভিজিট : ১৮৬)
X

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।

হাতিরঝিল থানার এসআই মো. তমেজ উদ্দিন বলেন, সকাল সোয়া ৯টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy