২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ

2024-02-19T11:49:26+00:00
2024-02-19T11:49:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৯ এএম   (ভিজিট : ১৯৬)
X

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষার বিষয়ে জানানো হয়েছিল, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy