ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। বিশ্বের ১১১ শহরের মধ্যে ৮ টি শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। তালিকায় রাজধানী

2024-02-22T10:41:19+00:00
2024-02-22T10:41:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪১ এএম   (ভিজিট : ১৮১)
X

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। বিশ্বের ১১১ শহরের মধ্যে ৮ টি শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮০ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির স্কোর হচ্ছে ১৭০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৯। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy