হজের বিষয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার।এরই অংশ হিসেবে এবার হজ মৌসুমে অনুমতি

2024-02-24T11:06:42+00:00
2024-02-24T11:06:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজের বিষয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৬ এএম   (ভিজিট : ১৬৯)
X

হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। 

এরই অংশ হিসেবে এবার হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। এ আইন ভঙ্গ করলে দিতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।

এছাড়া পবিত্র হজ পালনের অনুমতিবিহীন পর্যটক মক্কায় ধরা পড়লেও একই পরিমাণ জরিমানা করা হবে। আইন ভঙ্গ করলে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

মন্ত্রণালয় জানায়, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।
 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy