ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গায়ে আগুন দিলো মার্কিন বিমানসেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সদস্য নিজের শরীরে আগুন দিয়েছেন বলে

2024-02-26T12:17:37+00:00
2024-02-26T12:17:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গায়ে আগুন দিলো মার্কিন বিমানসেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৭ পিএম   (ভিজিট : ১৫৮)
X

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সদস্য নিজের শরীরে আগুন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।

এএফপি বলছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

রয়টার্সের খবরে বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।

গাজায় কয়েক মাসের নির্বিচার হামলায় প্রায় ৩০ হাজার মানুষের প্রাণ গেছে। তাদের বেশির ভাগ নারী ও শিশু। এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অন্যদিকে ইসরায়েল সরকার জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে ২৫৩ জনকে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy