গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলা হামলায় ১০ জন নিহত এবং

2024-02-26T12:24:31+00:00
2024-02-26T12:24:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলিতে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলা হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। ওইদিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

একই দিন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy