পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। দেশটির সাত

2024-02-26T16:44:27+00:00
2024-02-26T16:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৪ পিএম  আপডেট: ২৬.০২.২০২৪ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৮৫)
X

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। দেশটির সাত দশকের বেশি সময়ে ইতিহাসে এবারই প্রথম কোনো প্রদেশ নারী মুখ্যমন্ত্রী পেল।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রাথী মরিয়ম ২২০ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ খান ফল ঘোষণা করেন।

পিএমএল-এনের প্রতিদ্বন্দ্বী  ও ইমরান খানের দলের জোট সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী আফতাব খান নির্বাচন বর্জন করেন। তাই তিনি কোনো ভোট পাননি।

অধিবেশনের শুরুতে স্পিকার খান তাকে কথা বলতে না দেওয়ায় তিনি ও অন্যান্য এসআইসি আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করেন।

এদিকে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পাঞ্জাব অ্যাসেম্বলিতে তার বিজয়ী বক্তৃতায় বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবুও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’

মরিয়ম দৃঢ়ভাবে আরও বলেছেন, পুলিশের উচ্চ হস্তক্ষেপের বিষয়ে জিরো টলারেন্স থাকবে। গত সপ্তাহে তক্ষশীলার ঘটনার তদন্ত করা হবে।

তক্ষশিলায় শনিবার এক পুলিশ একজন বয়স্ক নারীকে চড় মারে ও তাকে মাটিতে ঠেলে দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।

Loading...
Loading...

আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy