বাড্ডায় আগুনে পুড়লো ফার্নিচারের দোকান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গভীর রাতে আগুন লেগে রাজধানীর বাড্ডায় পুড়েছে অন্তত ১০ থেকে ১২টি কাঠের দোকান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায়

2024-02-27T11:04:16+00:00
2024-02-27T11:04:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাড্ডায় আগুনে পুড়লো ফার্নিচারের দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ এএম   (ভিজিট : ২২৪)
X

গভীর রাতে আগুন লেগে রাজধানীর বাড্ডায় পুড়েছে অন্তত ১০ থেকে ১২টি কাঠের দোকান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কিছু দোকানের মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সেখানকার একটি স-মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে দোকানে আগুন লেগেছে বলে খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে সেখানে আরও দুটি ইউনিট যুক্ত হয়। পরে ৫টা ৪০ মিনিটের দিকে ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy