ইবির সহকারী প্রক্টরে নতুন দুই মুখ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের

2024-02-27T15:06:55+00:00
2024-02-27T15:06:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবির সহকারী প্রক্টরে নতুন দুই মুখ
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৬ পিএম   (ভিজিট : ৪৩৫)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক নাসির মিয়া ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর। 

একই সঙ্গে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অপর এক সহকারী প্রক্টরে মেয়াদ (২য়) বার শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি জানিয়েছেন এ বিষয়ে একটি অফিস আদেশ দেওয়া হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেনের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

একই সাথে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মোঃ শরিফুল ইসলামের মেয়াদ (২য়) বার শেষ হওয়ায় তার  স্থলে একই বিভাগের নাসির মিয়াকে  এবং সহকারী প্রক্টর হিসাবে দায়িত্বরত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শাহাবুব আলমের মেয়াদ (২য়) বার শেষ হওয়ায় তার স্থলে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবিরকে আগামী ১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসাবে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy