বাইডেনকে সরিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কে হবেন, এ নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্স্ট লেডি

2024-02-28T12:49:26+00:00
2024-02-28T12:49:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
বাইডেনকে সরিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৯ পিএম   (ভিজিট : ২০৬)
X

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কে হবেন, এ নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তাকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে চান না। তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

আগামী নভেম্বর মাসে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে কে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হবেন- এ নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে ৪৮ শতাংশ ডেমোক্র্যাটস বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ সমীক্ষার ফল প্রকাশ হয়।

এতে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। মিশেলের পর কমলা হ্যারিসকে চান ভোটাররা, তারপর তাদের তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা  যথাক্রমে ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন।
 
তবে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। অন্যদিকে, বিতর্ক সত্ত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy