রাজধানীর ৪ হাসপাতালে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সরকারি শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে

2024-02-28T13:23:28+00:00
2024-02-28T13:23:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর ৪ হাসপাতালে র‍্যাবের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৩ পিএম   (ভিজিট : ১৮৪)
X

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সরকারি শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র‌্যাব-২ এর একাধিক দল অভিযান শুরু করে। অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

জানা গেছে, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়া, দালালদের দৌরাত্ম্য এবং প্রেসক্রিপশন নিয়ে রোগী-স্বজনদের বিরক্ত করার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপারে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, রোগী ও তাদের স্বজনদের মিথ্যা তথ্য দিয়ে সরকারি হাসপাতাল থেকে বের করে বেসরকারি হাসপাতালে নিয়ে বেশি বিল করে কমিশন বাণিজ্য করা হচ্ছে। সব টেস্ট সরকারি হাসপাতালে হলেও দালাল ও কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এসব করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy