প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১১:৪৭ এএম (ভিজিট : ১৭৬)

X
আজ শনিবার (২ মার্চ) রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার বেলা ১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।