কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি

2024-03-03T20:28:35+00:00
2024-03-03T20:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৮:২৮ পিএম   (ভিজিট : ৫৪৩)
X

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩রা মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল নয়টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন শেষ হয় দুপুর একটায় এবং নির্বাচনের ফলাফল বিকাল দুইটায় প্রকাশ করা করা হয়।

তাছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইয়াকুব, কোষাধ্যক্ষ পদে  মো: নাবিল হোসেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসমা আক্তার স্বর্ণা এবং কার্যনির্বাহী পদে নুসরাত জাহান, জান্নাতুন নাজরানা, সামিয়ানাজ স্বীকৃতি, ইসমাইল কাজী ও নিসাত তাবাসসুম নির্বাচিত হয়েছে। 

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, 'নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। প্রার্থীরাও কোন প্রকার সংঘাত ছাড়াই নির্বাচন প্রচার প্রচারণা সুন্দর ভাবে সম্পন্ন করেছে।'

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত বলেন, 'সুষ্ঠু পরিবেশে এতো সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় ভোটারদের, যাদের আন্তরিক সহযোগিতায় আজ আমি আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি। 

তিনি আরো বলেন, 'অতীতে বিভাগের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। সামনের দিনগুলোতেও বিভাগের সকল সহশিক্ষা কার্যক্রম এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাবো বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ।  ভিপি হিসেবে আমার একটাই লক্ষ্য থাকবে তা হলো বিভাগের উন্নতি।'





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy