ইনবক্সে চেয়ে বেড়ান আপত্তিকর ছবি, মধ্যরাতে দেখা করতে ডাকেন ছাত্রীকে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রন, অঙ্ক বুঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা, শাড়ি পড়ে দেখা করতে বলা, ইনবক্সে ছাত্রীর ছবি

2024-03-04T21:37:43+00:00
2024-03-04T21:44:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনবক্সে চেয়ে বেড়ান আপত্তিকর ছবি, মধ্যরাতে দেখা করতে ডাকেন ছাত্রীকে
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:৩৭ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৪ ৯:৪৪ পিএম  (ভিজিট : ৪৩৯)
X

ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রন, অঙ্ক বুঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা, শাড়ি পড়ে দেখা করতে বলা, ইনবক্সে ছাত্রীর ছবি চাওয়া, ম্যাসেঞ্জারে অন্তরঙ্গের ভিডিও লিংক শেয়ার করা এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানি মতো নানান অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে। শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়াসহ আরও অনেকে। 

গতকাল রোববার (৩ মার্চ) সাজন সাহার অনৈতিক প্রস্তাবের মেসেজের একাধিক স্কিনশর্ট JKKNIU-TSC গ্রুপ, JKKNIU গ্রুপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করেন ঐ শিক্ষার্থী। পোস্টের ক্যাপশনে তুলে ধরেন শিক্ষাজীবনে শিক্ষক দ্বারা দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের চিত্র। 

পরে ধীরে ধীরে অন্য ভুক্তভোগীরাও সাজন সাহার কুপ্রস্তাবের স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকেন। রাত না পেরোতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে সাজন সাহার কু-কীর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় সাজন সাহার অনৈতিক কর্মকাণ্ডে। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ না করলেও রাতেই ইমেইলে বিস্তারিত জানিয়েছেন প্রশাসনকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। 
অধ্যাপক সাজন সাহা

অধ্যাপক সাজন সাহা

















রাত পেরিয়ে ভোরের আলো পৌছাতেই গণ আন্দোলনে রুপ নেয় সাজন সাহার কর্মকাণ্ড। তাদের সহপাঠীরা প্রশাসনিক ভবনের কেচিগেট আটকিয়ে ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন। ৬ দফা দাবিগুলো হলো অভিযুক্ত শিক্ষক সাজন সাহাকে স্থায়ী ভাবে চাকুরি হতে অপসারন বা চাকরিচ্যুত করতে হবে, অপরাধের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে, ভুক্তভোগী শিক্ষার্থী এবং সহপাঠী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ২০১৮-১৯ সেশনের (মানব সম্পদ ব্যবস্থাপনা) বিবিএ-এর ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করতে হবে, ভবিষ্যতে একাডেমিক কার্যক্রমে এবং শিক্ষার্থীদের উপরে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে হবে, উক্ত সকল দফা আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি তাদের সাথে কথা বললে আন্দোলন থামিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করায় আজকের মতো আন্দোলনের সমাপ্তি ঘটে। 

জানা যায়, জুনিয়র সহকর্মীর এমন অনৈতিক কাজে প্রত্যক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র। ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগীয় প্রধানকে মৌখিকভাবে এবিষয়ে জানালে সংকট উত্তরণের জন্য ভুক্তভোগীকে বেধে দেন একাধিক শর্ত। যার মধ্যে রয়েছে বিভাগের অন্য দুই সহকর্মী সহকারী অধ্যাপক রিমন সরকার ও সহকারী অধ্যাপক ফাহামিদা সুলনার বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য প্রমাণ সংগ্রহ করে দেওয়া।

শিক্ষকের দেওয়া অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় সানজানা আহসান ছোঁয়া শিক্ষাজীবনে পরতে পরতে নেমে আসে বিপদ। অনুপস্থিত দেখিয়ে পরীক্ষায় বসতে নেওয়া হয় জরিমানা। নম্বর কমে যায় পরীক্ষার খাতায়৷ আটকে যায় থিসিস পেপার। আরও বিভিন্ন রকম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় ভুক্তভোগীকে। সময়ের সাথে ঘনীভূত হতে থাকে সংকট। সর্বশেষ উপায় না পেয়ে মুখ খোলেন তিনি। 

এবিষয় অভিযুক্ত শিক্ষক সাজন সাহার সাথে যোগাযোগ জন্য তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায় মুঠোফোন। 

বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে জিজ্ঞেস করলে তিনি জানান, তাদের যে অভিযোগ তারা এটি বিভাগীয় প্রধান বরাবর জানালে ব্যবস্থা নিতাম। তবে তারা সেটা করেননি। তারপরেও আমরা শিক্ষার্থীদের মঙ্গল চাই। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে এবিষয়ে কোন তথ্য প্রমাণ থাকলে সবাই জানতো। অভিযোগ করলেই হবে না শুধু, সত্যতাও প্রমাণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এটি খুবই বিব্রতকর ব্যাপার। আমার কাছে ছেলেমেয়েরা এসেছে।আগামীকাল ভুক্তভোগীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy