শাহবাগ থানার ডাম্পিং জোনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শাহবাগ থানা ভবনের পেছনে রাখা ডাম্পিং (পরিত্যক্ত) গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট

2024-03-05T15:54:57+00:00
2024-03-05T15:54:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহবাগ থানার ডাম্পিং জোনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

রাজধানীর শাহবাগ থানা ভবনের পেছনে রাখা ডাম্পিং (পরিত্যক্ত) গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেল ৩ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুনের সূচনা হয়। তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, পৌনে ৩টায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন গাড়িতে আগুন লাগার খবর পাই। ৩টার কিছু সময় আগে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy