ইবিতে ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের

2024-03-05T18:33:26+00:00
2024-03-05T18:33:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবিতে ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন এবং এম. ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা ও গবেষণা বিষয়ক সংগঠন সাইন্স ক্লাব এ আয়োজন করে। এতে  দুইটি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।

জানা যায়, ফেস্টিভ্যালে সাইন্স অলিম্পিয়াড, রুবিক্স কিউব কম্পিটিশন, পোস্টার পেজেন্টেশন ও ট্রেজার হান্টসহ মোট চারটি ভিন্ন প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকাল ৪টার দিকে প্রতিযোগিতা শেষ হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় । 

সাইন্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মনজুরুল হক, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.মো: রেজওয়ানুল হক ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোসা: কামরুননাহারসহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শাহজাহান আলী প্রমুখ। 

ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আসা কুষ্টিয়া এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী আদিল সরকার মাহি অনুভূতি প্রকাশ করে বলেন, 'এমন প্রতিযোগিতা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি এখানে শিখতে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে পরীক্ষা দেয়া আমার জন্য এক দারুণ অনুভূতি। যা আমার ভবিষ্যতে কাজে দিবে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।'

এ বিষয়ে সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর আরমান হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো সাইন্স ফেস্টিভ্যালের আয়োজন করে যে সাড়া পেয়েছি, তা আমাদের ব্যাপক সাহস জুগিয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতে আরো ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।' আমাদের শিক্ষক এবং প্রশাসন ও অনেক সহযোগিতা করেছে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy