শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় বিভাগের নেমপ্লেটে কালো কাপড়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা কর্তৃক একই বিভাগের শিক্ষার্থী

2024-03-06T18:56:25+00:00
2024-03-06T18:56:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় বিভাগের নেমপ্লেটে কালো কাপড়
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৮৬)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা কর্তৃক একই বিভাগের  শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়াকে যৌন হয়রানির ঘটনায় তৃতীয় দিনের মতো গড়াল শিক্ষার্থীদের আন্দোলন।

বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন "উইমেন পিস ক্যাফে" এবং "সেইভ দ্যা ইউথ" এর সমন্বিত উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ঘটনায় অভিযুক্ত সহকারী অধ্যাপক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানায় অংশগ্রহণকারীরা। 

মানব বন্ধনের পর ঘটনার সুষ্ঠ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস- পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয়  আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে  বিভাগের নেমপ্লেটে কালো কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র এর  অফিসের নেমপ্লেট ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসেই আটকে রাখে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীর ও সহকারী প্রক্টরের উপস্থিতিতে বিভাগে আটককৃত শিক্ষকগণ বিভাগ থেকে বের হয় ।  

বিভাগে তালা ঝুলিয়ে যৌন হয়রানির ঘটনায় আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অবিলম্বে  বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিভাগের  উপাচার্য বরাবর লিখিত আবেদন জমা দেয় বিভাগের শিক্ষার্থীরা। আবেদন পত্রে বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে  ঘটনার অন্যতম অভিযুক্ত ও মদদদাতা হিসেবে উল্লেখ করে সুষ্ঠ তদন্ত ও বিভাগের শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারন করার আবেদন জানায় শিক্ষার্থীরা।

এদিকে, ছাত্রী হয়রানির ঘটনাকে কেন্দ্র করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর ড. আতাউর রহমান, ট্রেজারার ও সিন্ডিকেট সদস্য। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন  উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ ও সিন্ডিকেট সদস্য এবং ড. এ কে এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ ও সিন্ডিকেট সদস্য।

উল্লেখ্য, আন্দোলনের অংশ হিসেবে সন্ধায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষনা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy