বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি

2024-03-07T15:23:32+00:00
2024-03-07T15:23:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। তবে আগুনের মাত্রা কম হওয়ায় তিনটি ইউনিট রাস্তা থেকে ফেরত আসে। বর্তমানে একটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy