কুয়েটে “ঐতিহাসিক ৭ই মার্চ দিবস” উদয্যাপিত

খুলনা প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উদয্যাপিত হয়েছে।০৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে

2024-03-07T16:18:44+00:00
2024-03-07T16:18:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে “ঐতিহাসিক ৭ই মার্চ দিবস” উদয্যাপিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উদয্যাপিত হয়েছে। 

০৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এবং একটিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর প্রফেসর ড. খুরশীদা বেগম। 

অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) ও কর্মচারী সমিতি পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উদয্যাপন উপলক্ষ্যে সকাল ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এবং একটিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর প্রফেসর ড. খুরশীদা বেগম। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইউআরপি বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক  আহসান হাবিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। 

অনুষ্ঠানের শুরুতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র  এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শিত হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy