চকবাজারে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

2024-03-11T13:34:55+00:00
2024-03-11T13:34:55+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
চকবাজারে জুতার কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১:৩৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সোমবার (১১ মার্চ) দুপুর একটায় আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy