দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, গাবতলীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

2024-03-14T10:50:45+00:00
2024-03-14T10:50:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, গাবতলীতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১০:৫০ এএম   (ভিজিট : ১৭৮)
X

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে গাবতলীর সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে আসাদগেইট পর্যন্ত।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy