অবন্তিকার মৃত্যু: সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

জবি প্রতিনিধি

শিক্ষা

জবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে

2024-03-16T20:13:04+00:00
2024-03-16T20:13:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবন্তিকার মৃত্যু: সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৮:১৩ পিএম   (ভিজিট : ৩১৬)
X


জবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় নিজের কোনো দায় নেই বলে দাবি করেন জবি শিক্ষক দ্বীন ইসলাম। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

নিজ এলাকার মানুষ হওয়ায় অবন্তিকা ও তার পরিবারকে যথেষ্ট সহায়তা করেছেন জানিয়ে দ্বীন ইসলাম জানান, অফিশিয়ালি যে দায়িত্ব পেয়েছিলেন, সে অনুযায়ী তা পালন করেছেন।

এদিকে, অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে। তারা বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সোমবার ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয় ঘেরাও করা হবে।




  বিষয়:   অবন্তিকা  দ্বীন ইসলাম  আটক 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy