কুয়েট ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

খুলনা প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও

2024-03-17T19:49:41+00:00
2024-03-17T19:49:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েট ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২০০)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। 

অনুষ্ঠানে কুয়েট সংলগ্ন এলাকার অস্বচ্ছল ব্যাক্তি, হল কর্মচারী, ক্যাম্পাসস্থ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এসময় কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে ছাত্রলীগ নের্তৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে ইফতার করেন এবং বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy