বাসি খাবার পরিবেশনকে কেন্দ্র করে শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ইফতারে ‘পঁচা বেগুনি’ পরিবেশনকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় হোটেল ব্যবসায়ীদের মধ্যে

2024-03-18T20:19:38+00:00
2024-03-18T20:19:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাসি খাবার পরিবেশনকে কেন্দ্র করে শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

ইফতারে ‘পঁচা বেগুনি’ পরিবেশনকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় হোটেল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মার্চ) দিনগত রাত ১১টায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশালের সারেং হোটেল থেকে কেনা ইফতারে পচা বেগুনি পাওয়ার অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। 

এলাকাবাসী একত্রিত হলে আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হোটেলের থাইগ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ ঘটনায় দফায় দফায় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ।

বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দ্বিতীয় গেইট সংলগ্ন ‘হোটেল সারেং’ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের পঁচা বেগুনি পরিবেশন করা হয়। এরপর বেগুনিটির মান ভালো নয়- এমন অভিযোগ জানাতে গেলে হোটেলটির মালিকসহ কর্মচারীরা আমার প্রতি ক্ষিপ্ত হয়। এসময় উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

জানা যায়,পরে রাত সাড়ে ১০টায় ঐ অভিযোগকারী শিক্ষার্থীদের আটকায় হোটেল কর্তৃপক্ষ। এসময় তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এসময় তাদের বাঁচানোর জন্য তাদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় হোটেলের স্টাফ ও স্থানীয় ব্যক্তিরা। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সারেং হোটেলে হামলা চালায় ও ভাঙচুর করে। দফায় দফায় হওয়া এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত সাড়ে ১২ টা পর্যন্ত। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত বিভিন্ন মেস ও মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলেও ইট পাটকেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। এসময় হলের বেশকিছু জানালার কাঁচ ভেঙে গেছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়। 

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ত্রিশাল থানা পুলিশ ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সারারাত ব্যাপি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। 

এ বিষয়ে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ও পরিবেশ শান্ত আছে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি তৎপর আছে। 

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার বলেন, খাবারের মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে সংঘর্ষের সূচনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy