বৃষ্টিতে নিউমার্কেট জুড়ে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দুপুরের পর হঠাৎ বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো নিউমার্কেট এলাকাজুড়ে। কিছু সড়কে জমেছে গোড়ালি সমান পানি। আবার

2024-03-19T19:08:23+00:00
2024-03-19T19:17:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টিতে নিউমার্কেট জুড়ে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৭:০৮ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৪ ৭:১৭ পিএম  (ভিজিট : ১৮৪)
X

দুপুরের পর হঠাৎ বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো নিউমার্কেট এলাকাজুড়ে। কিছু সড়কে জমেছে গোড়ালি সমান পানি। আবার পানি নিষ্কাশনের পর্যাপ্ত জায়গা না থাকায় পানি ঢুকেছে ধানমন্ডি হকার্স মার্কেটেও। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সরেজমিনে নিউমার্কেট ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি শেষ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। কেনাকাটা করতে আসা অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন ধানমন্ডি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি সংলগ্ন আবাসিক এলাকার মানুষজন। ময়লা পানিতে পুরো সড়ক ডুবে থাকার কারণে হেঁটে কেউ নিজের বাসায় যেতে পারছেন না। অল্প একটু জায়গার জন্যও ঠিক করতে হচ্ছে রিকশা।  

পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে নিউমার্কেট কাঁচা বাজার এলাকায়ও। ফলে ইফতার কিনতে আসা ও বাজার করতে আসা মানুষজনকেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

ধানমন্ডি হকার্স মার্কেটের এক ব্যবসায়ী বলেন, মৌসুমের প্রথম এত বেশি বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করার কারণে ব্লক হয়ে আছে। সেজন্য পানি নিষ্কাশন হওয়ার জায়গা পায়নি। ফলে মার্কেটে পানি ঢুকেছে। আর ধানমন্ডি হকার্স মার্কেট সড়ক থেকে অপেক্ষাকৃত নিচু জায়গায় হওয়ায় পানি দ্রুতই ভেতরের দিকে প্রবেশ করেছে। বৃষ্টি থামার পর আমরা কর্মচারীদের দিয়ে পানি পরিষ্কার করিয়েছি। তবে দ্রুতই এমন ব্যবস্থা নিতে হবে যেন পানি মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে।

কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, এমন বৃষ্টি হবে ধারণা ছিল না। সেজন্য বাসা থেকে ছাতা নিয়ে আসিনি। ফলে বৃষ্টির সময় ভিজতে হয়েছে। আবার পানি জমেও সব রাস্তার অবস্থা খারাপ। কেনাকাটা করতে এসে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy