নজরুল বিশ্ববিদ্যালয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪।গত ২০ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের

2024-03-21T19:40:24+00:00
2024-03-21T19:40:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজিত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ৫১৯)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো "সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪"।

গত ২০ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের  উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীর উপর ৩৫ নাম্বারের এমসিকিউ পরিক্ষা নেয়া হয়।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান ইসলামের শিক্ষা নিয়ে আলোচনার মাধ্যমে পরিক্ষাপর্বের উদ্ভোদন ঘোষনা করেন।

দ্বিতীয় পর্বে উপস্থিত থাকেন সহকারী রেজিস্ট্রার জনাব মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সঞ্জয় কুমার মুখার্জি, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি, লোক প্রশাসন ও পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ এবং অন্যান্য ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষকগণ। সকলেই তাদের বক্তব্যে রমজানের পবিত্রতা এবং  হযরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ নিয়ে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এরকম উদ্যোগের সফলতা কামনা করেন এবং পরবর্তী যেকোন আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানের শেষের অংশে তিনজন করে বিজয়ীদের (ছেলে মেয়ে পৃথকভাবে) পবিত্র আল কোরান এবং ইসলামিক গ্রন্থ পুরষ্কার হিসেবে প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে একটি করে মিসওয়াক ও কাস্টমাইজড কলম হাদিয়া হিসেবে দেয়া হয়।

প্রতিযোগীতার আয়োজক শাকিল আহমেদ বলেন, আমরা ভাল কাজের শুভ সূচনা করলাম।নজরুল ছিল সকলের,যার ধারাবাহিকতায় এ বিশ্ববিদ্যালয়।বর্তমান সমাজ ভিন্ন সংস্কৃতির মাঝে এমনভাবে নিমজ্জিত হয়েছে যেখানে সকলেই ধর্মবিমুখ হয়ে যাচ্ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী সঠিকভাবে নিজ নিজ ধর্মচর্চা করবে।বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান চর্চা এবং ধর্মের প্রতি কিছুটা হলেও এরকম আয়োজন কাছে টানবে। প্রতি বছর রমজান মাসে এরকম আরোও সুন্দর আয়োজন হোক সেটাই আমাদের প্রত্যাশা।

প্রতিযোগীতার আয়োজক আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। এরকম সারা আমাদের আরোও সুন্দর ভাবে উদ্যোগ নিতে অনুপ্রেরণার কারন হবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy