ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার (২২ মার্চ) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৫

2024-03-22T20:10:43+00:00
2024-03-22T20:10:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ১৬৮)
X

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার (২২ মার্চ) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।

বিকেএমজি জানিয়েছে, জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। পূর্ব জাভা এবং প্রদেশের রাজধানী সুরাবায়াতে এ ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করা গেছে। ওই অঞ্চলে বসবাস করা একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানী জাকার্তাতেও স্বলসময় কম্পন অনুভূত হয়েছেন। জাকার্তা ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূর হলেও; এটির প্রভাবে সেখানকার মাটিও কেঁপে উঠেছিল। তবে ৬ দশমিক ৫ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা।

দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পে তুবানের একটি শহরের একটি ভবন এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy