এবার সর্বোচ্চ সন্ত্রাসী হামলার সতর্কতায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিন দুয়েক আগেই রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩৩

2024-03-25T12:07:17+00:00
2024-03-25T13:00:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার সর্বোচ্চ সন্ত্রাসী হামলার সতর্কতায় ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১২:০৭ পিএম   (ভিজিট : ১৮৮)
X

দিন দুয়েক আগেই রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন এবং এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

ভয়াবহ সেই হামলার পর নড়েচড়ে বসেছে ফ্রান্স সরকার। মূলত মস্কো হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিম ইউরোপের এই দেশটিতে সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে বলে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন। রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর তিনি একথা জানান।

মূলত প্যারিসে অলিম্পিক গেমস আয়োজনের কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আটাল বলেছেন, ‘ইসলামিক স্টেটের (মস্কো) হামলার দায় স্বীকার করা এবং আমাদের দেশের ওপর এই ধরনের হুমকির আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’রয়টার্স বলছে, ফ্রান্সের সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে এবং সর্বোচ্চ স্তরটি ফ্রান্সে বা বিদেশে আক্রমণের প্রেক্ষিতে বা যখন কোনও হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন সক্রিয় করা হয়।

সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেওয়ার পাশাপাশি ব্যতিক্রমী নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy