সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সূর্য উঠার ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও

2024-04-01T14:16:58+00:00
2024-04-01T14:47:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:১৬ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ২:৪৭ পিএম  (ভিজিট : ২৯৪)
X

সূর্য উঠার ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ।

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স মন্ত্রী।
 
মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠের পাশাপাশি সব মসজিদ ও মসজিদ-সংলগ্ন বিভিন্ন স্থানে আদায় করা হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করে নির্ধারিত স্থানে ও মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রাথমিক প্রস্তুতি নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে মুসল্লিরা আরামের সঙ্গে তাদের আচার-অনুষ্ঠান সম্পূর্ণরূপে পালন করতে পারেন।
 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবদেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় খুশির ঈদ।
 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy