বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশ থেকে আপলোড করা ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও

2024-04-02T13:18:42+00:00
2024-04-02T13:18:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ২২০)
X

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশ থেকে আপলোড করা ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও অপসারণ করেছে টিকটক। সম্প্রতি কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) সময়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের অবস্থান প্রতিবেদনটিতে উঠে আসে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি থেকে মোট ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা সব ভিডিওর প্রায় ১ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন রক্ষা করার পাশাপাশি, টিকটক সক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপর লক্ষ্য রাখে। একইসঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে,বাংলাদেশে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেবল এক দিনের মধ্যেই। এই প্রান্তিকে ভিডিও অপসারণের হার ছিল ৯৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে এবং তরুণদের নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এমন অ্যাকাউন্ট সরানো হয়েছে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy