গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ১৫ জন

ববি প্রতিনিধি

শিক্ষা

গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হবে।প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন

2024-04-03T14:31:41+00:00
2024-04-03T14:31:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ১৫ জন
ববি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২:৩১ পিএম   (ভিজিট : ৩২৭)
X

গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হবে। 

প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সমন্বিত ভর্তি কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৩টি ধাপে ভর্তি নিবেন গুচ্ছের ভর্তি কমিটি। আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট, ৩ মে মানবিক শাখার ও ১০ মে ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের দশমিক ২৫ কাটা যাবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘খ’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন ও ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার ১১৬ জন।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা প্রায় ২১ হাজার।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য বলেন, প্রায় তিন লাখ ছয় হাজার শিক্ষার্থী গুচ্ছের ভর্তিতে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পর মেধাতালিকা তৈরি করবে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিষয়ে নির্বাচিত করলে মেধাক্রম বা মার্কস অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy