আমিরাতে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি

2024-04-06T10:38:24+00:00
2024-04-06T10:38:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমিরাতে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৩৮ এএম   (ভিজিট : ১৭২)
X

সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম। 

প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না। 

শারজাহ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনিটির ১৮ ও ২৬ নম্বর তলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy