অফিস খোলার দিনে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে লম্বা ছুটির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও

2024-04-15T11:02:27+00:00
2024-04-15T11:02:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অফিস খোলার দিনে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১১:০২ এএম   (ভিজিট : ১৪৩)
X

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে লম্বা ছুটির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আর অফিস খোলার দিনেই দূষণে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। 

সোমবার (১৫ এপ্রিল) ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ১০টা ৫ মিনিটের দিকে ১৯৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান সবার শীর্ষে।

এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার মতো সমান ১৯৭ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লির অবস্থান দ্বিতীয়। ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর ও ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে মিশরের রাজধানী কাইরো।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।   





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy