হামলার কারণ জাতিসংঘকে জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার কারণ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত।গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানি দূত বলেছেন, তাঁর দেশের স্বাভাবিকভাবেই

2024-04-15T17:01:21+00:00
2024-04-15T17:01:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামলার কারণ জাতিসংঘকে জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ২৩৭)
X

ইসরায়েলে হামলার কারণ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত।

গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানি দূত বলেছেন, তাঁর দেশের স্বাভাবিকভাবেই আত্মরক্ষার অধিকার রয়েছে। আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে।  

ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানি আরও বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার উল্লেখ করে এ কথা বলেন তিনি।

ওই হামলার উল্লেখ করে ইরানি দূত ইরাভানি আরও বলেন, পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, ‘ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না।’ তবে যেকোনো হুমকি বা হামলার জবাব দেবে ইরান।

ইসরায়েলে গত শনিবার রাতভর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে বলেছে ইরান।

ইসরায়েল বলেছে, ইসরায়েলি, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী প্রায় সব অস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে, তার সব কটিই পূরণ হয়েছে। তিনি বলেন, ইসরায়েল যদি এ হামলার জবাব না দেয়, তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের।




Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy