পৌনে এক ঘণ্টা পর নিভল বনশ্রীর আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছে

2024-04-18T15:33:21+00:00
2024-04-18T15:33:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পৌনে এক ঘণ্টা পর নিভল বনশ্রীর আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১ টা ১৫ মিনিটে ভবনটির আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বনশ্রী সি ব্লকে লাগা আবাসিক ভবনের আগুন বেলা ১ টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ঘটনাস্থলে থাকা ফায়ারের টিমের সঙ্গে কথা বলে জানা গেছে— এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy