ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। স্থানীয় সময় আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল

2024-04-19T11:25:14+00:00
2024-04-19T11:25:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১১:২৫ এএম   (ভিজিট : ১৩৪)
X

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। স্থানীয় সময় আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

মোট ৭টি ধাপে এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোট শেষ হবে পহেলা জুন। ভোটের প্রথম ধাপে আজ ভারতের ২১টি রাজ্য এবং ১০২টি নির্বাচনী এলাকায় ভোট হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম এই খবর জানিয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের মধ্যে মূল লড়াই হতে যাচ্ছে। জোটগতভাবে ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখছে ক্ষমতাসীন জোট এনডিএ। আর এককভাবে ৩৭০ আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে জোটটির মূল দল ভারতীয় জনতা পার্টি।

২০২৪ সালের সাধারণ নির্বাচন সাতটি ধাপে মোট ৯৬ কোটি ৯০ লাখ ভোটার ভোট দেবেন। ভোটারের এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ ভাগেরও বেশি।

দ্বিতীয় ধাপের ভোট হবে ২৬ এপ্রিল। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy