রাজধানীর শিশু হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শিশু হাসপাতালের ভবনে আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের কারণে

2024-04-19T14:18:56+00:00
2024-04-19T14:39:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ২:১৮ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৪ ২:৩৯ পিএম  (ভিজিট : ২২৫)
X

রাজধানীর শিশু হাসপাতালের ভবনে আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের কারণে ঢাকা শিশু হাসপাতালের ভেতরে ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। সে কারণে হাসপাতালের ওপরের তলাগুলোর অনেক রোগীকে নিচে নামিয়ে আনা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy