রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায়

2024-04-19T15:38:31+00:00
2024-04-19T15:38:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১৬৭)
X

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে ফেলায় কোনো হতাহত নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।
 
এদিকে প্রচণ্ড গরমের কারণে নিউমোনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। 
 
আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
 
সাধারণ রোগীরা জানান, গত কয়েকদিন ধরেই ছোট ছোট আগুন দেখতে পাচ্ছিলেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy