মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে পঞ্চাশোর্ধ্ব এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার (২১ এপ্রিল)

2024-04-21T11:37:40+00:00
2024-04-21T11:37:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৩৭ এএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে পঞ্চাশোর্ধ্ব এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুল ওয়াদুদ পেশায় নিরাপত্তাকর্মী। রাতে কাজ শেষে সকালে বাসায় ফিরছিলেন তিনি।

মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। মালিবাগ পশ্চিম হাজীপাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy