প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩- এর ৩য় গ্রুপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।রোববার

2024-04-21T13:13:42+00:00
2024-04-21T13:13:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১:১৩ পিএম   (ভিজিট : ১৯২)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩- এর ৩য় গ্রুপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) প্রকাশিত ফলাফলে ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। ৩ পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।
 
এর আগে গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
 
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে।
 
গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy