একসঙ্গে ৬ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর জন্ম দিয়েছেন ২৭ বছরের জিনাত ওয়াহিদ নামে এক নারী। ৬ শিশুসহ

2024-04-21T15:43:27+00:00
2024-04-21T15:55:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একসঙ্গে ৬ সন্তানের জন্ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৩:৪৩ পিএম  আপডেট: ২১.০৪.২০২৪ ৩:৫৫ পিএম  (ভিজিট : ২৫১)
X

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর জন্ম দিয়েছেন ২৭ বছরের জিনাত ওয়াহিদ নামে এক নারী। ৬ শিশুসহ তাদের মা সুস্থ আছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক। জন্ম নেওয়া ছয় শিশুর মধ্যে চারজন ছেলে শিশু ও বাকি দুজন মেয়ে শিশু। গত শুক্রবার (১৯ এপ্রিল) এক ঘণ্টার মধ্যে একের পর এক ছয় সন্তান প্রসব করেন তিনি।

শনিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

রাওয়ালপিন্ডি জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ ফারজানা দ্য ডনকে জানান, মিসেস ওয়াহিদ প্রসব ব্যথার কারণে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন। পরদিন শুক্রবার এক ঘণ্টার মধ্যে একের পর এক ছয় সন্তান প্রসব করেন তিনি।


তিনি আরও জানান, এটিই ছিল তার প্রথম প্রসব। বাচ্চাদের মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে এবং প্রতিটি শিশুর ওজন হয়েছে দুই পাউন্ডের কম। মা ও তার ছয় সন্তান কোনো জটিলতা ছাড়াই সুস্থ আছেন।

জন্ম নেওয়া বাচ্চাদের ডাক্তাররা ইনকিউবেটরে রেখেছেন বলেও জানান তিনি।

এমন ঘটনায় হাসপাতাল প্রশাসন আনন্দ প্রকাশ করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy