তীব্র তাপদাহে নোবিপ্রবিতে অনলাইন ক্লাস

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

সারাদেশে প্রবাহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার

2024-04-22T21:34:37+00:00
2024-04-22T21:34:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র তাপদাহে নোবিপ্রবিতে অনলাইন ক্লাস
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২৫১)
X

সারাদেশে প্রবাহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। 

সারা দেশের ও স্থানীয় তাপমাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে অনলাইন ক্লাস বিষয়ক পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্টদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

আজ সোমবার (২২ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাস-পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার নির্দেশনার আলোকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের জন্য পরামর্শ: 
* দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা। বের হলে রোদ এড়িয়ে চলা, ছায়াযুক্ত স্থানে থাকা। 
* হালকা রঙের (সম্ভব হলে সাদা) ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা। 
* বাইরে গেলে ছাতা (সম্ভব হলে কালো রঙ্গের), চওড়া কিনারাযুক্ত টুপি বা ক্যাপ, কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখা। 
* প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা। 
* তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা। 
* সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করা ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা। 
* তীব্র গরমে আইসক্রিম ও কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকা। অনেকে মনে করেন, আইসক্রিম ও ঠাণ্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে। কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে। 
* নিয়মিত গোসল করা। সম্ভব হলে দিনে একাধিকবার পানির ঝাপটা নেয়া বা গোসল করা। 
* রোদ থেকে ফিরে সাথে সাথে গায়ে ঠান্ডা পানি না দেয়া। শরীরকে ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করে ঘাম শুকিয়ে গেলে গোসলে যাওয়া। 
* অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড.কাওসার হোসেন জানান, 'বিশ্ববিদ্যালয়ে যতদিন অনলাইন ক্লাস কার্যক্রম চলমান থাকবে ততদিন বাস চলাচল বন্ধ থাকবে। তবে পরীক্ষা যেদিন থাকবে সেদিন সকাল নয়টায় বাস মাইজদী থেকে ছেড়ে আসবে এবং দুপর দুইটায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।' 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy