মালয়েশিয়ায় নৌবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার

2024-04-23T10:50:46+00:00
2024-04-23T10:50:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় নৌবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০:৫০ এএম   (ভিজিট : ১৯৩)
X

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের ফায়ার ও রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনা সম্পর্কে জানতে পারেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy