কাতারের আমিরের বিলাসী জীবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল সোমবার বিকেল ৫

2024-04-23T13:17:05+00:00
2024-04-23T13:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতারের আমিরের বিলাসী জীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১:১৭ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে শেখ তামিমকে বহনকারী কাতারের রাজকীয় বিমানটি।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক রয়েছে তার। সেই বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ১১ টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে তার।

কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির চতুর্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম ১৯৮০ সালের ৩ জুন। পিতা-মাতার চতুর্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনের উত্তরাধিকারী তার হওয়ার কথা ছিল না, কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল থানি সিংহাসনে আসীন হতে অনাগ্রহী হওয়ায় কাতারের শাসনক্ষমতা তার হাতে আসে। ২০১৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন।

নিজের বিলাসবহুল জীবনের জন্য সুপরিচিত শেখ তামিম বিশ্বের অষ্টম ধনীতম রাজা। বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল থানি পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার ৩৫০ কোটি ডলার এবং শেখ তামিমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি ডলার।

লন্ডনের বিখ্যাত হ্যারো স্কুলে পড়াশোনা শেষ করে রয়েল মিলিটারি অ্যাকাডেমি অব ইংল্যান্ডে ভর্তি হন শেখ তামিম। সেখান থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ১৯৯৮ সালে কাতারে ফিরে এসে দেশটির সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন তিনি।

২০০৩ সালে থেকে কাতারের ভবিষ্যত রাজা বা শাসক হিসেবে বিবেচনা করা হচ্ছিল শেখ তামিমকে। ওই বছরই কাতারের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ পদ পান তিনি। তারপর দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক খাত সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আল থানি পরিবার থেকে শেখ তামিমের আগে আরও তিন জন কাতারের আমির হয়েছেন। তবে তাদের প্রত্যেকেই ক্ষমতায় এসেছিলেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। শেখ তামিম আল থানি পরিবারের প্রথম ব্যক্তি, যিনি শান্তিপূর্নভাবে সিংহাসনে আরোহন করেছেন।

শেখ তামিম বিন হামাদ আল থানি বিয়ে করেছেন তিন বার, সন্তানের সংখ্যা ১৩ জন। রাজধানী দোহার যে বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন, সেটির মূল্য প্রায় ১০০ কোটি ডলার। কয়েকটি গ্র্যান্ড বলরুম রয়েছে তার প্রাসাদে এবং সেটির গ্যারেজে প্রায় ৫০০ গাড়ি রাখার মতো জায়গা রয়েছে। প্রাসাদের ভেতরে বিভিন্ন জায়গায় স্বর্ণের কারুকাজ রয়েছে।

বিশ্বের সবচেয়ে দামী প্রমোদতরীগুলোর একটি মালিক কাতারের আমির। তার সেই প্রমোদতরীটির মূল্য ৩৯৫ কোটি ডলার। ১২৪ মিটার লম্বা এই চমৎকার প্রমোদতরীটি অনায়াসে ক্রু ও অতিথি সহ ১২৫ জনকে ধারণ করতে পারে। এতে একটি হেলিপ্যাডও রয়েছে।

কাতার আমিরি এয়ারলাইন নামে একটি বিমান পরিষেবা সংস্থারও মালিক শেখ তামিম। এই সংস্থার বহরে মোট ১৪টি উড়োজাহাজ রয়েছে। সেগুলোর মধ্যে রাজপরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি তিনটি বোয়িং ৭৪৭ বিমান রয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy